Loading...
পরিচিতি

Zarin Tasnim Riya

জারিন তাসনিম রিয়া, শিল্পী নাম Amorist Zarin — একজন বাংলাদেশি প্লেব্যাক শিল্পী, গীতিকার ও সুরকার। ২০২২ সালে হাবিব ওয়াহিদের সুর ও সংগীত পরিচালনায় চলচ্চিত্র "গলুই"-এ প্লেব্যাক অভিষেক, আর ২০২৩ সালে Channel i Shera Kontho (সিজন ৭)-এর চ্যাম্পিয়ন।

  • Channel i Shera Kontho 2023 — চ্যাম্পিয়ন
  • Best Emerging Female Singer 2025 · Asia Dream Excellence Award 2025
  • Meril Prothom Alo Award 2022 — New Promising Female Artist (মনোনয়ন)
Amorist Zarin
দক্ষতা

এক কণ্ঠে বহু ধারা

রবীন্দ্রসঙ্গীত — Amorist Zarin

Rabindra Sangeet

রবীন্দ্রসঙ্গীতে জারিনের তালিম আহমেদ শাকিল হাশমী স্যারের কাছে। তাঁর তত্ত্বাবধানে স্বরলিপি মেনে সুরের বিশুদ্ধতা রক্ষার শিক্ষা নিয়েছেন, তাই রবীন্দ্রনাথের গান তিনি গেয়ে থাকেন স্বরলিপির প্রতি বিশ্বস্ত থেকে।

নজরুলসঙ্গীত পরিবেশনায় Amorist Zarin

Nazrul Geeti

জারিনের সবচেয়ে প্রিয় ধারা নজরুলসঙ্গীত। রাগাশ্রিত নজরুলসঙ্গীতের তালিম নিয়েছেন নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক ড. রশিদুন্নবী স্যার, দেবাশীষ বেপারী স্যার ও মাসুদ করিম স্যারের কাছে।

শাস্ত্রীয় সংগীত — তানপুরা হাতে Amorist Zarin

Classical & Ghazal

শাস্ত্রীয় সংগীতের ভিত্তি এবং গজলের আবেগঘন বিষাদ ও কাব্যিকতা — দুই ধারাতেই সমান স্বচ্ছন্দ।

শাস্ত্রীয় সংগীতের শুদ্ধ ও বিকৃত স্বর, আকার সাধনা, অলঙ্কার বা পাল্টা, ১০টি থাট, বন্দিশ বা সারগম গীত, তান ও পাল্টা, এবং তালের মধ্যে মূলত ত্রিতাল (১৬ মাত্রা), দাদরা (৬ মাত্রা), কাহারবা (৮ মাত্রা) ও একতাল (১২ মাত্রা) — এই সবকিছুতে জারিনের হাতেখড়ি ওস্তাদ আবীর দেবনাথ-এর কাছে, যাঁর কাছে এখনও তালিম চলছে।

মঞ্চে Amorist Zarin — আধুনিক বাংলা গান

Modern Bengali & R&B / Indie

সমসাময়িক প্রোডাকশন, পরীক্ষামূলক ও আন্তর্জাতিক প্রভাবযুক্ত সাউন্ডে সাবলীল উপস্থিতি।

Golden Era Classics, Bangla Band & Rock, Bangla Pop / Urban Pop, Modern Folk Fusion, Filmi Gaan / Playback এবং Indie Pop / Lofi — এই সব ধারায় পরীক্ষিত জারিন নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে যাচ্ছেন।

বুকিং

শো-এর জন্য বুক করুন

কর্পোরেট ইভেন্ট, কনসার্ট বা টেলিভিশন অনুষ্ঠান — যোগাযোগ করুন।

Book a Show
এক্সপ্লোর করুন

Music & Gallery

গান

সেরা কণ্ঠ থেকে শুরু করে সাম্প্রতিক রিলিজ — সব গান এক জায়গায়।

Music পেজ দেখুন

গ্যালারি

মঞ্চ, স্টুডিও ও পেছনের মুহূর্তের ছবি।

Gallery দেখুন
অর্জন

Awards & Milestones

২০২৬
G24 Star Award 2026 — Best Singer (Female)
"গলুই" ছবির "আমার ভালোবাসা" গানের জন্য সেরা নারী কণ্ঠশিল্পী। G24 News Ltd-এর প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন, ১৭ অক্টোবর ২০২৬, ৭১ অডিটোরিয়াম, ড্যাফোডিল প্লাজা, ধানমন্ডি, ঢাকা।
২০২৬
Nepal–Bangladesh Friendship Awards 2026 — বিশেষ সম্মাননা
নেপাল–বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি ও সাউথ এশিয়ান সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশন আয়োজিত। ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৭১ অডিটোরিয়াম, ধানমন্ডি, ঢাকা।
২০২৬
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) — বিশেষ সম্মাননা
এসএসপি অভিষেক অনুষ্ঠান ২০২৬-এ বিশেষ সম্মাননা লাভ। ১২ জুন ২০২৬, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা।
২০২৫
International Human Rights Peace Award 2025
এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল ইমিগ্র্যান্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন আয়োজিত। ১৩ ডিসেম্বর ২০২৫, বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকা।
২০২৫
Asia Dream Excellence Award 2025
এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রদত্ত। ৪ অক্টোবর ২০২৫, দাদাভাই অডিটোরিয়াম, কেন্দ্রীয় কচিকাঁচা মেলা, সেগুনবাগিচা, ঢাকা।
২০২৫
South Asian Excellence Award 2025
১৩ সেপ্টেম্বর ২০২৫, কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তন, ঢাকা। মিডিয়া পার্টনার: এটিএন বাংলা।
২০২৫
Best Emerging Female Singer 2025
৭১ মিডিয়া ভিশন আয়োজিত অনুষ্ঠানে (মিডিয়া পার্টনার চ্যানেল আই) এই সম্মাননা লাভ করেন। ২৫ জুলাই ২০২৫, স্কাই সিটি হোটেল, ঢাকা।
২০২৩
Channel i Shera Kontho — বিজয়ী (সিজন ৭)
দেশের অন্যতম বড় সংগীত প্রতিযোগিতায় বহু প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হিসেবে নির্বাচিত।
২০২২
Meril Prothom Alo Award — মনোনয়ন
"জমবে মেলা" গানের জন্য New Promising Female Artist বিভাগে প্রাথমিকভাবে মনোনীত।
২০২২
চলচ্চিত্রে প্লেব্যাক অভিষেক — "গলুই"
হাবিব ওয়াহিদের সুর ও সংগীত পরিচালনায় দুটি গান — "জমবে মেলা" ও "আমার ভালোবাসা"।
—
জেলা শিল্পকলা একাডেমি — প্রথম স্থান
সাধারণ কণ্ঠ সংগীত ও উচ্চাঙ্গসংগীত বিষয়ে ৪ বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্সে প্রথম স্থান অধিকারী।
—
নজরুলসঙ্গীত — জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান
স্কুলজীবন থেকেই জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন।
সনদ
বাংলা খেয়াল, ধ্রুপদ, সাদরা ও দাদ্রা
শাস্ত্রীয় সংগীতের এই ধারাগুলোতে সনদপ্রাপ্ত।