জারিন তাসনিম রিয়া, শিল্পী নাম Amorist Zarin — একজন বাংলাদেশি প্লেব্যাক শিল্পী, গীতিকার ও সুরকার। ২০২২ সালে হাবিব ওয়াহিদের সুর ও সংগীত পরিচালনায় চলচ্চিত্র "গলুই"-এ প্লেব্যাক অভিষেক, আর ২০২৩ সালে Channel i Shera Kontho (সিজন ৭)-এর চ্যাম্পিয়ন।


রবীন্দ্রসঙ্গীতে জারিনের তালিম আহমেদ শাকিল হাশমী স্যারের কাছে। তাঁর তত্ত্বাবধানে স্বরলিপি মেনে সুরের বিশুদ্ধতা রক্ষার শিক্ষা নিয়েছেন, তাই রবীন্দ্রনাথের গান তিনি গেয়ে থাকেন স্বরলিপির প্রতি বিশ্বস্ত থেকে।

জারিনের সবচেয়ে প্রিয় ধারা নজরুলসঙ্গীত। রাগাশ্রিত নজরুলসঙ্গীতের তালিম নিয়েছেন নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক ড. রশিদুন্নবী স্যার, দেবাশীষ বেপারী স্যার ও মাসুদ করিম স্যারের কাছে।

শাস্ত্রীয় সংগীতের ভিত্তি এবং গজলের আবেগঘন বিষাদ ও কাব্যিকতা — দুই ধারাতেই সমান স্বচ্ছন্দ।
শাস্ত্রীয় সংগীতের শুদ্ধ ও বিকৃত স্বর, আকার সাধনা, অলঙ্কার বা পাল্টা, ১০টি থাট, বন্দিশ বা সারগম গীত, তান ও পাল্টা, এবং তালের মধ্যে মূলত ত্রিতাল (১৬ মাত্রা), দাদরা (৬ মাত্রা), কাহারবা (৮ মাত্রা) ও একতাল (১২ মাত্রা) — এই সবকিছুতে জারিনের হাতেখড়ি ওস্তাদ আবীর দেবনাথ-এর কাছে, যাঁর কাছে এখনও তালিম চলছে।

সমসাময়িক প্রোডাকশন, পরীক্ষামূলক ও আন্তর্জাতিক প্রভাবযুক্ত সাউন্ডে সাবলীল উপস্থিতি।
Golden Era Classics, Bangla Band & Rock, Bangla Pop / Urban Pop, Modern Folk Fusion, Filmi Gaan / Playback এবং Indie Pop / Lofi — এই সব ধারায় পরীক্ষিত জারিন নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে যাচ্ছেন।